উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যা বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। আর এ বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান, যার লক্ষ্য হলো সত্য প্রতিষ্ঠা করা।কেননা সত্য হলো যুক্তিবিদ্যার আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। এই কারণে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। বাস্তব জীবনে যুক্তিবিদ্যা প্রয়োগের বিভিন্ন রকম গুরুত্ব রয়েছে। যুক্তিবিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার শিক্ষা দেয়। তাই এই বিদ্যার প্রয়োগ আমাদের ব্যবহারিক জীবনে বৈধ যুক্তি প্রয়োগে সহায়তা করে। যার ফলে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারি। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের সবকিছু যুক্তির আলোকে দেখার মানসিকতা তৈরি করে তখন তার মধ্যে যৌক্তিক মানসিকতা তৈরি হয়। এই যৌক্তিক মানসিকতা মানুষকে উন্নত করে। যুক্তিবিদ্যা আমাদের আত্মবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত হতে সাহায্য করে। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের বিমূর্ত চিন্তার ক্ষমতাকে প্রসারিত করে। তাই বলা যায়, যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর