উদ্দীপকে বর্ণিত ঘটনা দুটির সাথে যুক্তিবিদ্যার কোনো সম্পর্ক আছে কি? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা দুটির সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নিচে এ সম্পর্কে আমার মতামত দেওয়া হলো- উদ্দীপকে উল্লিখিত ঘটনা দুটি যথাক্রমে যুক্তিবিদ্যার তত্ত্বমূলক ও ব্যবহারিক বিজ্ঞানের দিক নির্দেশ করে। তত্ত্বমূলক বিজ্ঞান প্রকৃতির কোনো নির্দিষ্ট বিষয় ও সেই বিষয়কে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে, আর ব্যবহারিক বিজ্ঞান সেই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে দেখায়। যুক্তিবিদ্যা একাধারে একটি তত্ত্বমূলক ও ব্যবহারিক বিজ্ঞান। তত্ত্বমূলক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা তার প্রধান আলোচ্য বিষয় অনুমান বা যুক্তিপদ্ধতির কতকগুলো নিয়ম প্রণয়ন করে এবং সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে এবং ব্যবহারিক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে সেগুলোকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করে সত্যতাকে অর্জন করতে সহায়তা করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা দুটির সাথে যুক্তিবিদ্যার কোনো সম্পর্ক আছে কি? …
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর