উদ্দীপকে ১ম বন্ধুর বক্তব্যে নির্দেশিত বিষয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্যে সুসংবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞানের মাধ্যমে 'বিজ্ঞান' বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান। বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞান দুই রকম। যথা- আকারগত বিজ্ঞান ও বস্তুগত বিজ্ঞান। যে বিজ্ঞান বস্তুর আকার নিয়ে আলোচনা করে তা আকারনিষ্ঠ বিজ্ঞান। অন্যদিকে যে বিজ্ঞান বস্তুসত্তার প্রকৃতি নিয়ে আলোচনা করে তা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আবার আলোচনার পদ্ধতির ভিত্তিতে বিজ্ঞান দুই রকম। এক. বস্তুর প্রকৃতির বাস্তবানুগ আলোচনা হলো বিষয়নিষ্ঠ বিজ্ঞান। দুই. কোনো আদর্শের প্রেক্ষাপটে একটি বিষয় প্রকৃতি কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে আদর্শনিষ্ঠ বিজ্ঞান।সুসংবদ্ধ জ্ঞান বলতে প্রতিষ্ঠিত জ্ঞানের সাথে অন্যান্য জ্ঞানকে সংযুক্ত করা বোঝায়। সুশৃঙ্খল জ্ঞান বলতে জ্ঞানের সাথে জ্ঞানের ধারাবাহিক সংযোগ সাধন করা বুঝায়। আর সুনিশ্চিত জ্ঞান বলতে বস্তুনিষ্ঠ জ্ঞানকে বোঝায়। এরূপ জ্ঞান দান করতে পারে শুধু বিজ্ঞান। বিজ্ঞানের লক্ষ্যই হলো সত্যানুসন্ধানী সম্পূর্ণ জ্ঞান। আমরা জানি, "প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে।"
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ১ম বন্ধুর বক্তব্যে নির্দেশিত বিষয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর