যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে তুলনা কর।
উত্তর: যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে প্রাচীন যুগ এবং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সাম্প্রতিক যুগকে নির্দেশ করে। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর উল্লিখিত দার্শনিকগণ হলেন প্রাচীন যুগের দার্শনিক। দার্শনিক প্লেটের অনেক সংলাপই ন্যায়, সত্য, ঈশ্বর প্রভৃতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি গাণিতিক সংজ্ঞেয় গুরুত্ব দ্বারা প্রভাবিত ছিলেন। আর অ্যারিস্টটল ছিলেন যুক্তিবিদ্যার জনক। তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিকাশ হিসেবে অভিহিত করেছেন। চিন্তাকে কেন্দ্র করে জ্ঞানচর্চার সকল শাখা পরিচালিত হয়। এ চিন্তাকে গঠনমূলক চিন্তাপদ্ধতির মাধ্যমে বিকাশের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন অ্যারিস্টটল। যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের ক্ষেত্রে তার অবদান অপরিসীম। অপরদিকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মনীষীগণ হলেন সাম্প্রতিক যুগের দার্শনিক। গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে যুক্তিবিদ্যার সাম্প্রতিক যুগের সূত্রপাত ঘটে। তিনি যুক্তিবিদ্যার গাণিতিক পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্প্রতিক যুগের যুক্তিবিদ্যা মূলত তার যুক্তিচর্চারই ফসল। তিনি যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের মাধ্যমে গাণিতিক সূত্রের মতো করে যুক্তির বৈধতা যাচাই ও সত্যমান নির্ণয়ের যে ধারণা প্রদান করেন, তার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রতীকী যুক্তিবিদ্যার প্রচলন হয়। সাম্প্রতিক কালের যুক্তিবিদদের মধ্যে বার্ট্রান্ড রাসেল ও হোয়াইটহেডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারার প্রাচীন যুগ, সাম্প্রতিক যুগ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর