মি. কবিরের কার্যক্রমে যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. কবিরের কার্যক্রম যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি নির্দেশ করছে। উদ্দীপকের মি. কবির চারুকলার একজন শিক্ষক। তিনি ওরিয়েন্টেশন ক্লাসে সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের চারুকলার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। এটি যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক। প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান হতে গেলে তার দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। এক. সেই শাখার নির্দিষ্ট ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে। দুই. আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মকানুন প্রণয়ন করতে হবে। এ দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার কিছু নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, যেমন- অনুমান ও তার সহায়ক প্রক্রিয়াসমূহ এবং এসব আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য যুক্তিবিদ্যা নিজস্বভাবে কিছু নিয়মকানুন প্রণয়ন করেছে। বিজ্ঞান সাধারণত নীতি প্রণয়ন করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। যুক্তিবিদ্যাও তেমনি বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। এসব দিক বিবেচনা করে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়। অর্থাৎ, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। তাই বলা যায়, মি. কবিরের কার্যক্রম যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মি. কবিরের কার্যক্রমে যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর