শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার ধারণা নির্দেশিত হয়েছে। কেননা আরিয়ার পছন্দের বিষয়ের যে বর্ণনা উল্লেখ করা হয়েছে সেটির দ্বারা যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতো নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। আবার যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। অর্থাৎ কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ। উদ্দীপকের আরিয়া যে বিষয় নির্বাচনের জন্য পছন্দের এক নম্বরে রেখেছে সেটির লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা এবং তা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই উদ্দীপকে নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যাকেই নির্দেশ করেছে। যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে বিজ্ঞান এবং কলা হিসেবে নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে এবং তা এসব নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে কলা ও বিজ্ঞান উভয়ই।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা করো।

উদ্দীপক

আরিয়া একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। সে খুবই মেধাবী। নতুন নতুন বিষয় সে জানতে চায় ও জানতে পেরে আনন্দ পায়। তাই বিষয় নির্বাচনে এমন একটি বিষয়কে সে পছন্দের তালিকায় এক নম্বরে রাখে যা সম্পর্কে পূর্বে সে শুনেছিল যে, উক্ত বিষয়টির লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা এবং এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025

উত্তর

যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

উত্তর

যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে মানুষের চিন্তার বৈধতা ও যথার্থতা প্রতিষ্ঠা করে। অর্থাৎ যুক্তিবিদ্যা সব ক্ষেত্রেই সত্যের আদর্শকে সামনে রেখে তার নিয়মসমূহ পরিচালনা করে থাকে। এককথায় আমরা কীভাবে চিন্তা করলে সত্য প্রতিষ্ঠা করতে পারব বা আমাদের কীভাবে চিন্তা করা উচিত, তা-ই যুক্তিবিদ্যার আদর্শ। এজন্যই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার ধারণা নির্দেশিত হয়েছে। কেননা আরিয়ার পছন্দের বিষয়ের যে বর্ণনা উল্লেখ করা হয়েছে সেটির দ্বারা যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতো নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। আবার যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। অর্থাৎ কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ। উদ্দীপকের আরিয়া যে বিষয় নির্বাচনের জন্য পছন্দের এক নম্বরে রেখেছে সেটির লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা এবং তা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই উদ্দীপকে নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যাকেই নির্দেশ করেছে। যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে বিজ্ঞান এবং কলা হিসেবে নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে এবং তা এসব নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে কলা ও বিজ্ঞান উভয়ই।

উত্তর

উদ্দীপকে আরিয়ার পছন্দের বিষয়টির মাধ্যমে যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে যুক্তিবিদ্যার গুরুত্ব অপরিসীম। যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য করার শিক্ষা দেয়। এই বিদ্যা আমাদের ব্যবহারিক জীবনে ভুল যুক্তি প্রয়োগ রোধে সহায়তা করে। এই বিদ্যা বৈধ যুক্তির যে নীতিমালা প্রদান করে তা যে কোনো বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করে। যে সব ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা সঠিকভাবে প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার শিক্ষা পরোক্ষভাবে আমাদের জ্ঞানের অগ্রগতিতে সহায়তা করে। এটি মানুষের যৌক্তিক মানসিকতা উন্নত করে এবং অহেতুক ভাবাবেগ রোধ করে। যৌক্তিক মানসিকতা যুক্তি দিয়ে বিভিন্ন বিষয় বিচার করার মানসিকতার শিক্ষা দেয় বলে এটি অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে পরিহার করতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ ও যাচাইকরণ পর্যন্ত যৌক্তিক পদ্ধতিতে অগ্রসর হয়। তাই যুক্তিবিদ্যা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও সহায়তা করে। যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কে কিছু মৌলিক সূত্র বা নীতি প্রণয়ন করে। যেমন- বিরোধ নিয়ম, অভেদ নিয়ম ইত্যাদি। এসব নিয়ম বিভিন্ন বিষয় গ্রহণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার জ্ঞান বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তাই বাস্তব জীবনে যুক্তিবিদ্যার জ্ঞান প্রয়োগের অনেক গুরুত্ব রয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।