উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কী হবে? এর স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: জাউদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে 'যুক্তিবিদ্যা' হবে। উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নের (?) নিচে এরিস্টটল, আল-ফরাবি, বেইন ও কান্টের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই যুক্তিবিদ্যার ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত আলোচনায় দেখা যায়, এর মধ্যে কলা ও বিজ্ঞান উভয় দিকের বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে। যুক্তিবিদ হ্যামিলটন ও টমসন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এসব যুক্তিবিদ তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে প্রকৃত বা খাঁটি বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তিবিদ অ্যালড্রিচ যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। অ্যালড্রিচ ব্যবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ মিল ও হোয়েটলি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলে অভিহিত করেছেন। তাদের মতে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কারণ এটি নির্ভুল চিন্তার নিয়মাবলির নির্দেশ করে। আবার, যুক্তিবিদ্যা একটি কলা। কারণ এটি যুক্তিকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই তাদের মতে, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে। তাই যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কী হবে? এর স্বরূপ ব্যাখ্যা করো।
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর