দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির ইঙ্গিত বহন করে। যুক্তিবিদ্যার দুটি দিক রয়েছে। একটি হল তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং ব্যবহারিক বিষয়ক দিক। প্রকৃতির একটি নির্দিষ্ট বিভাগ সম্পর্কে অর্জিত সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে বিজ্ঞানের ভিত্তি গড়ে ওঠে এবং বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞান দান করে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতির কতগুলো নিয়ম প্রদান করে যা এটিকে তাত্ত্বিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লেখিত অর্ণব বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বীজ সংরক্ষণ। বীজ লাগানো, ভালো ফসল উৎপাদন ইত্যাদি বিষয় শিখেছে। এটি যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির সাথে সঙ্গতিপূর্ণ। কারণ বিজ্ঞান শুধু তাত্ত্বিক শিক্ষা দেয়। এটি যুক্তিবিদ্যার একটি আংশিক দিক মাত্র। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর দিকটি যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানের দিকটির ইঙ্গিত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর