ধাপ-১ যুক্তিবিদ্যার যে যুগকে নির্দেশ করে, সে যুগের একজন যুক্তিবিদের ধারণা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ধাপ-১ যুক্তিবিদ্যার প্রাচীন যুগকে নির্দেশ করে। প্রাচীন যুগের একজন গুরুত্বপূর্ণ যুক্তিবিদ হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাবিষয়ক গ্রন্থাবলির নাম অর্গানন (Organon)। এ গ্রন্থে তিনি যুক্তির প্রয়োজনীয়তা, যুক্তির ধরন, পদ, সহানুমান প্রভৃতিসহ আধুনিক প্রতীকী স্তর এবং পূর্ব পর্যন্ত সনাতনী যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করেন এবং গ্রহণযোগ্য দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে সহানুমানিক যুক্তির ভিত্তি হিসেবে তার 'Dictum de omni et Nullo [গণিত] অর্থাৎ 'সবকিছু এবং কোনো কিছু নয়' সূত্রটি এবং অনুপপত্তি (Fallacy) উদ্ঘাটন ইত্যাদি পদ্ধতি যুক্তিবিদ্যাকে একটি চমৎকার ও বাস্তবভিত্তিক আকারগত বিকাশ লাভে সাহায্য করেছিল। এমনকি যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের ক্ষেত্রেও তার অবদান লক্ষ করা যায়। বস্তুত প্রথমে যুক্তিবিদ্যার বিস্তৃত রূপ তুলে ধরার জন্য অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক হিসেবে অভিহিত করা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ধাপ-১ যুক্তিবিদ্যার যে যুগকে নির্দেশ করে, সে যুগের একজন যুক্তিবিদের…
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর