উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়?
উত্তর: উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার ইঙ্গিত পাওয়া যায়। কেননা যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। ইংরেজি 'Logic [গণিত] শব্দের বাংলা প্রতিশব্দ হলো যুক্তিবিদ্যা। শব্দগত অর্থে যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান। বস্তুত, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেননা অন্যান্য আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মতোই যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। অর্থাৎ, সত্যের আদর্শের ভিত্তিতে যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। উদ্দীপকের রিমা একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে মানবিক বিভাগের এমন একটি বিষয়ের কথা জানতে পেরেছে, যার লক্ষ্য সত্য প্রতিষ্ঠা করা। পাশাপাশি বিষয়টি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। রিমার জানা এসব তথ্য যুক্তিবিদ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় এবং এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই উদ্দীপকের মাধ্যমে নির্দেশিত বিষয় হিসেবে যুক্তিবিদ্যার ইঙ্গিত পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর