উদ্দীপকে চারজন যুক্তিবিদের মধ্যে এরিস্টটলের সাথে প্রশ্নবোধক (?) চিহ্নিত বিষয়টির সম্পর্ক গভীর কেন? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে চারজন যুক্তিবিদদের মধ্যে এরিস্টটলের সাথে প্রশ্নবোধক চিহ্নিত বিষয় অর্থাৎ যুক্তিবিদ্যার সম্পর্ক গভীর কারণ তিনি সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে একটি সুসংহতরূপ দিয়েছিলেন। উদ্দীপকের চারজন যুক্তিবিদই তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা এ সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন যা যুক্তিবিদ্যার বিকাশ ও উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে। তবে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ পর্যালোচনা করলে দেখা যায় এরিস্টটলই সর্বপ্রথম এর পরিপূর্ণ রূপরেখা নির্দেশ করেন এবং সুসংহত রূপ দেন। এজন্য এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। এরিস্টটলীয় যুক্তিবিদ্যা দীর্ঘ ২ হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের চিন্তার ওপর একচ্ছত্র প্রভাব বিস্তার করছে। যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটল বলেন, যুক্তিবিদ্যার কাজ হলো চিন্তার আকার ও উপাত্তের এবং জ্ঞান আহরণের পদ্ধতির বিশ্লেষণ। তার মতে যুক্তিবিদ্যা হলো সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া। উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে হবে যুক্তিবিদ্যা। জে.এস.মিল, যোসেফ এবং কপি প্রমুখ যুক্তিবিদদের অনেক আগেই এরিস্টটল যুক্তিবিদ্যার সুসংহত রূপ দিয়েছিলেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত চারজন যুক্তিবিদের মধ্যে এরিস্টটলের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক গভীর।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চারজন যুক্তিবিদের মধ্যে এরিস্টটলের সাথে প্রশ্নবোধক (?) চিহ…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর