উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে পাঠ্য তাত্ত্বিক ও ব্যাবহারিক দিককে নির্দেশ করে। যুক্তিবিদ্যা তাত্ত্বিকভাবে বিভিন্ন নিয়ম-কানুন শিক্ষা দেয় এবং ঐ নিয়ম-কানুন গুলোকে বাস্তবে প্রয়োগ করে সত্য অর্জনের প্রচেষ্টা চালায় । যুক্তিবিদ্যাকে যুক্তিবিজ্ঞান বলে অভিহিত করা হয়। কেননা যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি । এসব যুক্তি কতকগুলো নিয়ম বা নীতি নির্ভর । যুক্তিবিদ্যায় সেসব নিয়ম প্রয়োগ করে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করে এবং ভুল যুক্তিগুলোকে চিহ্নিত করে বর্জন করে। আবার, যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিক বাস্তবক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং চিন্তা ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে সহায়তা করে। তাই যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় দিকই বিদ্যমান রয়েছে। " উদ্দীপকে রিপন তার বক্তব্যে ডা. শিহাবকে খুব ভালো শৈল্য চিকিৎসক হিসেবে অভিহিত করে। আর রিনা তার বক্তব্যে ডা. শিহাবের তাত্ত্বিক ... ব্যাবহারিক উভয় দিকই সমৃদ্ধ বলে অভিহিত করেছে। এখানে উদ্দীপকে তাত্ত্বিক 'নিয়ম-কানুন ও বাস্তবক্ষেত্রে সেগুলোর প্রয়োগ নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার তাত্ত্বিক নিয়মকানুন ও বাস্তব ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর