উদ্দীপকে মাসুদের কর্মকান্ড কি যুক্তিবিদ্যার স্বরূপের পূর্ণ বিশ্লেষণ করে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে মাসুদের কর্মকান্ড যুক্তিবিদ্যার স্বরূপের পূর্ণ বিশ্লেষণ করে। আমার মতের পক্ষে নিচে যুক্তি প্রদান করা হলো- যুক্তিবিদ্যা বলতে মূলত বোঝায়, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য আবিষ্কারের উপায় বের করা। এ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে গিয়ে দেখা যায়, যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। উদ্দীপকের মাসুদের কাজের মাধ্যমে ঠিক এ বিষয়গুলো ফুটে ওঠে। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞানদান করে। এখানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমাদের তাত্ত্বিক জ্ঞানদান করে। উদ্দীপকের মাসুদ যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক কাজ করেছেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনার সাথে বিজ্ঞানের মিল পাওয়া যায়। আবার দক্ষ পাইলট হিসেবে বিমান চালনার সাথে কলাবিদ্যার মিল পাওয়া যায়। কেননা মাসুদ তার বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমান চালাচ্ছে। এখানে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা হয়। কারণ যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তবচিন্তার ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। সুতরাং যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা যায়। যুক্তিবিদ মিলের মতে, “যুক্তিবিদ্যা যতটা বিজ্ঞানময়, ততটাই কলাবিদ্যাময়।” পরিশেষে বলা যায়, উদ্দীপকে মাসুদের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই- এ বিষয়টি ফুটে উঠেছে। মূলত উক্ত বিষয়টিই হলো যুক্তিবিদ্যার স্বরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মাসুদের কর্মকান্ড কি যুক্তিবিদ্যার স্বরূপের পূর্ণ বিশ্লেষণ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর