দৃশ্যকল্প-১ এ জামানের কর্মকাণ্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জামানের কর্মকাণ্ডে যুক্তিবিদ্যা বিষয়ের প্রতিফলন ঘটেছে। যুক্তিবিদ্যা হলো এমন একটি নীতি বা পদ্ধতি, যা অধ্যয়নে ভালো বা মন্দ, বৈধ বা অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করা যায়। কেননা জামান এখানে সত্যের আদর্শকে ধারণ করে জীবনযাপন করেন উল্লেখ করা হয়েছে, যা যুক্তিবিদ্যারই অন্যতম আলোচ্য বিষয়। যে বিজ্ঞান একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে কোনো ঘটনা বা বিষয়বস্তুকে মূল্যায়ন করার শিক্ষা দেয় তাই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যাও একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে অনুসরণ করে কোনো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হতে সাহায্য করে। সত্যতা হলো সমাজের মূল্যবোধ নির্ধারণের গুরুত্বপূর্ণ মানদণ্ড। আর জীবনযাপন শব্দটি আমাদের দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপের সাথে জড়িত। অর্থাৎ সত্যতার আদর্শ বা সত্যতা অর্জনই হলো জীবনের প্রধান লক্ষ্য। উদ্দীপকের জামানের কর্মকাণ্ডে তাই যুক্তিবিদ্যার প্রায়োগিক বা ব্যবহারিক দিককে নির্দেশ করে। তাছাড়া জ্ঞান সমাজজীবনে মূল্যহীন এবং তথাকথিত তাত্ত্বিক অভিযোগে বর্জিত। তাই যুক্তিবিদ্যার জ্ঞান তাত্ত্বিকভাবে সত্য এবং ব্যবহারিক জীবনেও অত্যাবশ্যক। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জামানের কর্মকাণ্ডে যুক্তিবিদ্যা বিষয়ের প্রতিফলন ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ জামানের কর্মকাণ্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর