উদ্দীপকে আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার কোন দিকটিকে নির্দেশ করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার তত্ত্বমূলক বিজ্ঞানের দিকটিকে নির্দেশ করে। তত্ত্বমূলক বিজ্ঞান প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে আমাদেরকে সামগ্রিক জ্ঞানদান করে। যেমন ওই শাখার মধ্যে কী কী আছে, তারা কীভাবে কাজ করে এবং তারা কী কী নিয়ম দ্বারা পরিচালিত হয়-এসব বিষয়ে আমাদের জ্ঞানদান করে। বিজ্ঞানীরা বস্তু বা ঘটনার আচরণ সম্পর্কে বিভিন্ন নিয়মকানুন আবিষ্কার করে এবং সেগুলোর সাহায্যে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয় বা ঘটনার ব্যাখ্যাদান করে এরূপ বিজ্ঞানে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পদার্থবিজ্ঞান একটি তত্ত্বমূলক বিজ্ঞান। উদ্দীপকে আতিকের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা এবং আরও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়টি নিজ আলোচ্য বিষয় ও আলোচ্য বিষয়কে ব্যাখ্যা দেওয়ার জন্য বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে থাকে। যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক বিজ্ঞান। কেননা তত্ত্বমূলক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতির বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার কোন দিকটিকে নির্দেশ করে? আল…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর