পুরো প্রশিক্ষণ কার্যক্রমটির স্বরূপের সঙ্গে যুক্তিবিদ্যার সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জে. এস. মিল কার্যক্রমটির স্বরূপের সঙ্গে যুক্তিবিদ্যার স্বরূপের সাদৃশ্য রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটির মতো যুক্তিবিদ্যারও তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে। কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা সম্পর্কিত কতকগুলো নিয়ম ও নীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজেও বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কিছু নিয়মকানুন প্রণয়ন করে। তাই যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতোই একটি বিজ্ঞান। আবার কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করেছেন। কেননা কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যা বিজ্ঞান এই কারণে যে এটি নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় সেটি তুলে ধরে। আবার যুক্তিবিদ্যা কলা এ কারণে যে, এটি যুক্তির নিয়মাবলিকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে বিধায় যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। উদ্দীপকে প্রশিক্ষক শিহাব প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানদান করতেন, তা যুক্তিবিদ্যার স্বরূপের তত্ত্বমূলক বিজ্ঞান বা তাত্ত্বিক দিক। অন্যদিকে, প্রশিক্ষক রিয়াজ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য হলো প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা। যেটা যুক্তিবিদ্যা স্বরূপের ব্যবহারিক দিকের সাথে সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে যুক্তিবিদ্যা স্বরূপের তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক দিকে সাদৃশ্য পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পুরো প্রশিক্ষণ কার্যক্রমটির স্বরূপের সঙ্গে যুক্তিবিদ্যার সাদৃশ্য তো…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর