উদ্দীপকে বিবৃতি-১ এ যুক্তিবিদ্যার কোন স্বরূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিবৃতি-১ এ যুক্তিবিদ্যার স্বরূপ বিজ্ঞানের দিকটি প্রকাশিত হয়েছে। কেননা এখানে যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে তাতে বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে। বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান। উদ্দীপকের বিবৃতি-১ এ যুক্তিবিদ্যার বিজ্ঞান স্বরূপটি প্রকাশ পেয়েছে। প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান হতে গেলে তার দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। এক. সেই শাখার নির্দিষ্ট ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে। দুই. আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মকানুন প্রণয়ন করতে হবে। এ দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার কিছু নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, যেমন- অনুমান ও তার সহায়ক প্রক্রিয়াসমূহ এবং এসব আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য যুক্তিবিদ্যা নিজস্বভাবে কিছু নিয়মকানুন প্রণয়ন করেছে। সুতরাং অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিবৃতি-১ এ যুক্তিবিদ্যার কোন স্বরূপটি প্রকাশিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর