শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। নিচে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা করা হলো- যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারাকে প্রাচীনকাল থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত ৪টি অংশে ভাগ করা হয়েছে। এগুলো হলো- ১. প্রাচীন যুগ, ২. 'মধ্যযুগ,৩. আধুনিক যুগ, ৪. সাম্প্রতিক যুগ। ১. প্রাচীন যুগ: যুক্তিবিদ্যায় প্রাচীন দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল। তারা সকলেই যুক্তিবিদ্যার ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সক্রেটিসের' মতে, জ্ঞান হলো বিশেষ থেকে সার্বিকে উপনীতি হওয়ার পদ্ধতি। প্লেটোর অনেক সংলাপেই ন্যায়, সত্য, ঈশ্বর প্রভৃতি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। অ্যারিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন। যার জন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। ২. মধ্যযুগ: মধ্যযুগের যুক্তিবিদ্যা বলতে, মূলত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকেই নির্দেশ করে। আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশ মধ্যযুগীয় দর্শনের ক্রমবিকাশে বিশেষ অবদান রাখেন। মধ্যযুগে যুক্তিবিদ্যার তাত্ত্বিক প্রসার ঘটে। ৩. আধুনিক যুগ: রেনেসাঁ পরবর্তী সময় যুক্তিবিদ্যা ক্রমবিকাশের আধুনিক যুগ ধরা হয়েছে। এ যুগে প্রচলিত যুক্তিবিদ্যার আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়। আধুনিক যুগের যুক্তিবিদ্যার ৫টি পর্যায়ে বিভক্ত। লাইবনিজ, বাট্টান্ড, রামেশ হোয়াইটহেড, ফ্রেগে প্রমুখ দার্শনিকগণ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারাকে সাম্প্রতিক কাল পর্যন্ত এগিয়ে নিয়ে আসেন। ৪. সাম্প্রতিক যুগ: গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুল-এর মাধ্যমে যুক্তিবিদ্যার সমকালীন ধারাটি শুরু হয়। তিনি যুক্তিবিদ্যার গাণিতিক পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জেমস মিলি, ডিমরগণ, আরভিং এম কপি, যোসেফ প্রমুখ যুক্তিবিদগণ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় বিশেষ অবদান রাখেন।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা কর।

উদ্দীপক

একটি প্রশিক্ষণ কার্যক্রমে শিহাব ও রিয়াজ নামে দুইজন প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষক শিহাব প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞান দান করতেন। অন্যদিকে, প্রশিক্ষক রিয়াজ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতেন। এ প্রশিক্ষণের লক্ষ্য হলো প্রয়োজনীয় জ্ঞানার্জন ও অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা।

Barisal · 2025

উত্তর

যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।

উত্তর

যে বিজ্ঞান একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে কোনো ঘটনা বা বিষয়বস্তুকে মূল্যায়ন করার শিক্ষা দেয় তাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমানের নিয়মকানুনের মাধ্যমে যুক্তির বৈধতা-অবৈধতা মূল্যায়ন করার শিক্ষা দিয়ে থাকে, এজন্যই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। নিচে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা করা হলো- যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারাকে প্রাচীনকাল থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত ৪টি অংশে ভাগ করা হয়েছে। এগুলো হলো- ১. প্রাচীন যুগ, ২. 'মধ্যযুগ,৩. আধুনিক যুগ, ৪. সাম্প্রতিক যুগ। ১. প্রাচীন যুগ: যুক্তিবিদ্যায় প্রাচীন দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল। তারা সকলেই যুক্তিবিদ্যার ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সক্রেটিসের' মতে, জ্ঞান হলো বিশেষ থেকে সার্বিকে উপনীতি হওয়ার পদ্ধতি। প্লেটোর অনেক সংলাপেই ন্যায়, সত্য, ঈশ্বর প্রভৃতি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। অ্যারিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন। যার জন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। ২. মধ্যযুগ: মধ্যযুগের যুক্তিবিদ্যা বলতে, মূলত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকেই নির্দেশ করে। আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশ মধ্যযুগীয় দর্শনের ক্রমবিকাশে বিশেষ অবদান রাখেন। মধ্যযুগে যুক্তিবিদ্যার তাত্ত্বিক প্রসার ঘটে। ৩. আধুনিক যুগ: রেনেসাঁ পরবর্তী সময় যুক্তিবিদ্যা ক্রমবিকাশের আধুনিক যুগ ধরা হয়েছে। এ যুগে প্রচলিত যুক্তিবিদ্যার আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়। আধুনিক যুগের যুক্তিবিদ্যার ৫টি পর্যায়ে বিভক্ত। লাইবনিজ, বাট্টান্ড, রামেশ হোয়াইটহেড, ফ্রেগে প্রমুখ দার্শনিকগণ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারাকে সাম্প্রতিক কাল পর্যন্ত এগিয়ে নিয়ে আসেন। ৪. সাম্প্রতিক যুগ: গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুল-এর মাধ্যমে যুক্তিবিদ্যার সমকালীন ধারাটি শুরু হয়। তিনি যুক্তিবিদ্যার গাণিতিক পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জেমস মিলি, ডিমরগণ, আরভিং এম কপি, যোসেফ প্রমুখ যুক্তিবিদগণ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় বিশেষ অবদান রাখেন।

উত্তর

জে. এস. মিল কার্যক্রমটির স্বরূপের সঙ্গে যুক্তিবিদ্যার স্বরূপের সাদৃশ্য রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটির মতো যুক্তিবিদ্যারও তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে। কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা সম্পর্কিত কতকগুলো নিয়ম ও নীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজেও বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কিছু নিয়মকানুন প্রণয়ন করে। তাই যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতোই একটি বিজ্ঞান। আবার কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করেছেন। কেননা কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যা বিজ্ঞান এই কারণে যে এটি নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় সেটি তুলে ধরে। আবার যুক্তিবিদ্যা কলা এ কারণে যে, এটি যুক্তির নিয়মাবলিকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে বিধায় যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। উদ্দীপকে প্রশিক্ষক শিহাব প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানদান করতেন, তা যুক্তিবিদ্যার স্বরূপের তত্ত্বমূলক বিজ্ঞান বা তাত্ত্বিক দিক। অন্যদিকে, প্রশিক্ষক রিয়াজ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য হলো প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা। যেটা যুক্তিবিদ্যা স্বরূপের ব্যবহারিক দিকের সাথে সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে যুক্তিবিদ্যা স্বরূপের তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক দিকে সাদৃশ্য পাওয়া যায়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।