যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যায় সাথির কথাটির মূল্যায়ন করো।
উত্তর: যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যায় সাথির কথাটি যথার্থ। যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্য হলো, একইসাথে এটি বিজ্ঞান ও কলা। প্রকৃতির কোনো বিভাগ সম্বন্ধে সুনির্দিষ্ট জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। যেমন- পদার্থবিজ্ঞান । আর কলাবিদ্যা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। যেমন— নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান পরিচালনা করতে হবে। শৈল্য চিকিৎসাবিদ্যা শেখায় কীভাবে অস্ত্রোপচার করতে হবে। একইভাবে যুক্তিবিদ্যাও বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি প্রণয়ন করে এবং কলা হিসেবে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের শিক্ষা দেয়। উদ্দীপকের সাথি তার সহপাঠী রায়হানের কথায় একমত হয়ে বললো, স্যারের কথায় মনে হচ্ছে যুক্তিবিদ্যায় যেমন বিভিন্ন তাত্ত্বিক বিষয় আছে, তেমনি সেগুলো প্রয়োগের কৌশলও রয়েছে। যা একইসাথে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান ও কলা বা ব্যবহারিক দিকটিকে নির্দেশ করে । আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের সাথির বক্তব্যে যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয় প্রকার স্বরূপ বা বৈশিষ্ট্যের পূর্ণাঙ্গ প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যায় সাথির কথাটির মূল্যায়ন করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর