উদ্দীপকের নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের নির্দেশিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা। বিচারমূলক চিন্তাপদ্ধতিই হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম ও প্রধান আলোচ্য বিষয়। আর যুক্তিবিদ্যার বিষয়বস্তু এবং বিষয়বস্তুর আলোচনা পদ্ধতির ভিত্তিতেই যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারিত হয়ে থাকে। বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞান সাধারণত ২ প্রকার হয়ে থাকে। আকারগত ও বস্তুগত। সমকালীন যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে একটি আকারগত বিজ্ঞান বলে অভিহিত করেছেন । কারণ তাদের মতে, যে বিশিষ্ট স্বভাবের রীতির মাধ্যমে আমাদের চিন্তন প্রক্রিয়া আবর্তিত হয় তাকেই বলে আকার। আর যুক্তিবিদ্যা চিন্তার এই আকার নিয়ে আলোচনা করে বলে তাকে আকারগত বিজ্ঞান বলা হয়ে থাকে। যুক্তিবিদ যোসেফ এর মতে, যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত বিজ্ঞান উভয়ই। কেননা যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে ঠিকই কিন্তু চিন্তার উপাদানকে বাদ দিয়ে নয়। চিন্তার আকারকে কোনোভাবেই তার উপাদান থেকে বিচ্ছিন্ন করা যায়না। তাই যোসেফ যুক্তিবিদ্যাকে আকারগত ও বস্তুগত উভয় বিজ্ঞান বলাই শ্রেয় মনে করেন। উদ্দীপকে একাদশ শ্রেণির রিমি বলল, তার একটি বিষয় রয়েছে যেটি বিজ্ঞান ও কলা উভয়ই। নাওফা বললো, বিষয়টি শুধু বিজ্ঞান না বরং আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সাইফ বলল, এটি একটি চিন্তার বিজ্ঞান। অর্থাৎ তারা তিনজন যুক্তিবিদ্যার স্বরূপকে নির্দেশ করেছে । যার স্বরূপ ব্যাপক ও বিস্তৃত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর