দৃশ্যকল্প ১ এ যুক্তিবিদ্যার কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যা বিষয়ের প্রতিফলন ঘটেছে। যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। ইংরেজি 'Logic [গণিত] শব্দের বাংলা প্রতিশব্দ হলো যুক্তিবিদ্যা। শব্দগত অর্থে যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান। বস্তুত, যুক্তিবিদ্যা' একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান । কেননা, অন্যান্য আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মতোই যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। পাশাপাশি যুক্তিবিদ্যা সুনির্দিষ্ট নিয়ম প্রয়োগ করে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে । ভুল যুক্তিগুলোকে চিহ্নিত করে বর্জন করে এবং শুদ্ধ যুক্তিকে গ্রহণ করে। আর যুক্তির এ নিয়মগুলো অনুসরণ না করে যুক্তি প্রণয়ন করলে ভ্রান্তি বা অনুপপত্তি দেখা দেয়। তাই যুক্তিবিদ্যা এ সকল কিছু নিয়ে আলোচনা করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সত্যতা, যুক্তি ও অনুপপত্তি শব্দগুলো উল্লেখ করা হয়েছে। এ শব্দগুলো যুক্তিবিদ্যা বিষয়টিকে নির্দেশ করে। কেননা যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য। আর এ সত্য অর্জনের লক্ষ্যে যুক্তবিদ্যা যুক্তি প্রণয়ন করে। পাশাপাশি বৈধ যুক্তি নির্দেশের জন্য কিছু নিয়ম-কানুনও নির্দেশ করে। কিন্তু যুক্তিতে এ নিয়মগুলো অনুসরণ না করলে যুক্তিটি অবৈধ হয় বা অনুপপত্তি দেখা দেয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর সত্যতা, যুক্তি ও অনুপপত্তি বিষয়গুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হওয়ায় তা যুক্তিবিদ্যাকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১ এ যুক্তিবিদ্যার কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর