যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে সানইয়াদের কৃতকর্মের মূল্যায়ন করো।
উত্তর: সানইয়াদের কৃতকর্মের মাঝে যুক্তিবিদ্যার স্বরূপ হিসেবে বিজ্ঞান ও কলা অর্থাৎ তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় বিষয়ই প্রকাশ পেয়েছে। নিচে যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে সানইয়াদের কৃতকর্মের মূল্যায়ন করা হলো— যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান ও কলা উভয়ই । বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। ফলিত কলা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা তাত্ত্বিকভাবে তার বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। অর্থাৎ যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ধারণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। পাশাপাশি এসব নিয়ম বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়, এ দিক থেকে যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। উদ্দীপকে দেখতে পাই, সানইয়াদ ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালে দাঁতের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও নিয়মাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাত্ত্বিক বা বৈজ্ঞানিক স্বরূপকে প্রকাশ করে যা পরবর্তীতে সে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করে ডেন্টাল বিষয়ক তাত্ত্বিক জ্ঞানকে রোগীদের দাঁতের ফিলিং ও স্কেলিংসহ বিভিন্ন কাজে ব্যবহার করে যা কলাবিদ্যার দিকটিকে নির্দেশ করে। আলোচনা শেষে বলা যায়, যুক্তিবিদ্যার যে বিশেষ দুটি দিক তথা তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় দিক রয়েছে তা সানইয়াদের কৃতকর্মের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে সানইয়াদের কৃতকর্মের মূল্যায়ন করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর