উদ্দীপকে প্রথম ধাপে কোন যুক্তিবিদের অবদান স্বীকার না করলেই নয়-তার ধারণা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রথম ধাপ তথা যুক্তিবিদ্যার প্রাচীন যুগে গ্রিক দার্শনিক যুক্তিবিদ এরিস্টটলের অবদান স্বীকার না করলেই নয়। নিচে যুক্তিবিদ্যা সম্পর্কে তাঁর ধারণা ব্যাখ্যা করা হলো- দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম অনুমানের আকারগত দিক নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন এবং যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে অসাধারণ অবদান রাখেন। তাই তিনি যুক্তিবিদ্যার জনক হিসেবে পরিচিতি লাভ করেন। অনুমানের ক্ষেত্রে এরিস্টটলের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার সহানুমান (Syllogism) সম্বন্ধে ধারণা প্রবর্তন। সহানুমানের বৈধতা বিচারের জন্য তিনি - একটি সূত্র উদ্ভাবন করেন যা এরিস্টটলের সূত্র (Aristotle's Dictum) নামে পরিচিত। এরিস্টটল যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে মনে করেন । তিনি কার্য-কারণ সম্পর্কে যে মতবাদ দিয়েছেন তা অনেকটাই বিজ্ঞানসম্মত। এছাড়াও অনুমান সংক্রান্ত সহানুমান প্রক্রিয়া প্রবর্তন করতে গিয়ে এরিস্টটল এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় যথা পদ, সংযোজক, যুক্তিবাক্য, বিধেয়ক ইত্যদি সম্বন্ধে ধারণা দেন। তাঁর এই ধারণা দীর্ঘকাল ধরে, এমনকি সারা মধ্যযুগ জুড়ে অপরিবর্তিত অবস্থায় সমাদৃত হয়েছে। তাই তাঁকে যৌক্তিক চিন্তার স্রষ্টারূপে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে, ১৮৬০ খ্রি. মানবিক বিভাগ দিয়ে 'ম' নামক কলেজ প্রতিষ্ঠা করার বিষয়টি উদ্দীপকে উল্লিখিত চারটি পর্যায়ের প্রথম পর্যায়ে এসেছে। যা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের প্রথম পর্যায় প্রাচীন যুগকে নির্দেশ করে। আর এ যুগের প্রথম ও প্রধান যুক্তিবিদ ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথম ধাপে কোন যুক্তিবিদের অবদান স্বীকার না করলেই নয়-তার …
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর