উদ্দীপকের শেষ বাক্য কী নির্দেশ করছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি দ্বারা যুক্তিবিদ আই. এম. কপি কর্তৃক যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য সংজ্ঞায়নকে নির্দেশ করছে। যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে কপি বলেন- 'যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা।' কপি এখানে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলেছেন। কেননা, চিন্তা মানুষের মনে সৃষ্ট এক ধরনের মানসিক প্রক্রিয়া। তবে সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। চিন্তার ক্ষেত্রে কেবল অনুমানই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যুক্তিবিদ কপি'র মতে, যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্যই হচ্ছে বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করা। আমরা জানি যে, একটি যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বিধিসম্মতভাবে অনুসৃত হয়েছে কি না তার উপর। অর্থাৎ তার মতে, যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য একদিকে যেমন যুক্তির নিয়মাবলি প্রণয়ণকারী একটি বিজ্ঞান। অন্যদিকে, তাদের প্রয়োগকারী একটি কলাবিদ্যা। এসব দিক বিবেচনায় কপির সংজ্ঞাটিকে একটি সন্তোষজনক সংজ্ঞা হিসেবে গণ্য করা যায়। আলোচনা শেষে বলা যায়, আই. এম. কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয় প্রকার স্বরূপ প্রকাশিত হওয়ায় তার সংজ্ঞাটি যথার্থ হিসেবে মত দেওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্য কী নির্দেশ করছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর