শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন বিষয়টির ধারণা এসেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টির ধারণা এসেছে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ Logic শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Logike থেকে। এই Logike শব্দটি আবার গ্রিক Logos শব্দের বিশেষণ। Logos শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থের দিক থেকে বলা যায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। মনোবিজ্ঞানে 'চিন্তা' শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন- স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন, প্রত্যক্ষণ ইত্যাদি। কিন্তু যুক্তিবিদ্যায় 'চিন্তা' বলতে আমরা শুধুমাত্র অনুমানকেই বুঝে থাকি। অনুমান হলো কোন জানা বিষয়ের মাধ্যমে কোন অজানাকে জানার একটি মানসিক প্রক্রিয়া। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম সহানুমানসহ চিন্তার বেশ কিছু নিয়ম আবিষ্কার করেন যার মাধ্যমে সঠিক অনুমান আরোপ করা সম্ভব। এজন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। উদ্দীপকের আনিস স্যার ক্লাসে বলেন, প্রতিটি মানুষই জানতে আগ্রহী। আর যেকোনো চিন্তার জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রাচীন গ্রিক সভ্যতায় এরিস্টটল এ ধরনের নিয়ম সংক্রান্ত একটি বিদ্যার সূচনা করেন। যা দ্বারা যুক্তিবিদ্যাকেই নির্দেশ করা হয়েছে। কেননা, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থই হলো চিন্তা বা ভাষা। তাই বলা যায়, উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টিই নির্দেশিত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন বিষয়টির ধারণা এসেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

আনিস স্যার ক্লাসে বলেন, প্রতিটি মানুষই জানতে আগ্রহী। আর যেকোনো চিন্তার জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রাচীন গ্রিক সভ্যতায় এরিস্টটল এ ধরনের নিয়ম সংক্রান্ত একটি বিদ্যার সূচনা করেন। যুক্তিবিদ কপি এ বিষয়টির একটি সুন্দর সংজ্ঞা দেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো Logic।

উত্তর

যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো চিন্তা বা ভাষা। এজন্য যুক্তিবিদ্যাকে চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা যথার্থ ভাষার ব্যবহার দ্বারা সঠিক জ্ঞান অর্জনের পথ নির্দেশ করে। এ জ্ঞান অর্জনের অন্যতম পদ্ধতি হলো চিন্তা বা অনুমান । চিন্তার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি। আর সঠিক জ্ঞান পেতে হলে চিন্তার ভাষার সঠিক ব্যবহার প্রয়োজন। তাই বলা যায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পৰ্কীয় বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টির ধারণা এসেছে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ Logic শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Logike থেকে। এই Logike শব্দটি আবার গ্রিক Logos শব্দের বিশেষণ। Logos শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থের দিক থেকে বলা যায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। মনোবিজ্ঞানে 'চিন্তা' শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন- স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন, প্রত্যক্ষণ ইত্যাদি। কিন্তু যুক্তিবিদ্যায় 'চিন্তা' বলতে আমরা শুধুমাত্র অনুমানকেই বুঝে থাকি। অনুমান হলো কোন জানা বিষয়ের মাধ্যমে কোন অজানাকে জানার একটি মানসিক প্রক্রিয়া। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম সহানুমানসহ চিন্তার বেশ কিছু নিয়ম আবিষ্কার করেন যার মাধ্যমে সঠিক অনুমান আরোপ করা সম্ভব। এজন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। উদ্দীপকের আনিস স্যার ক্লাসে বলেন, প্রতিটি মানুষই জানতে আগ্রহী। আর যেকোনো চিন্তার জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। প্রাচীন গ্রিক সভ্যতায় এরিস্টটল এ ধরনের নিয়ম সংক্রান্ত একটি বিদ্যার সূচনা করেন। যা দ্বারা যুক্তিবিদ্যাকেই নির্দেশ করা হয়েছে। কেননা, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থই হলো চিন্তা বা ভাষা। তাই বলা যায়, উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টিই নির্দেশিত।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যটি দ্বারা যুক্তিবিদ আই. এম. কপি কর্তৃক যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য সংজ্ঞায়নকে নির্দেশ করছে। যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে কপি বলেন- 'যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা।' কপি এখানে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলেছেন। কেননা, চিন্তা মানুষের মনে সৃষ্ট এক ধরনের মানসিক প্রক্রিয়া। তবে সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। চিন্তার ক্ষেত্রে কেবল অনুমানই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যুক্তিবিদ কপি'র মতে, যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্যই হচ্ছে বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করা। আমরা জানি যে, একটি যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বিধিসম্মতভাবে অনুসৃত হয়েছে কি না তার উপর। অর্থাৎ তার মতে, যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য একদিকে যেমন যুক্তির নিয়মাবলি প্রণয়ণকারী একটি বিজ্ঞান। অন্যদিকে, তাদের প্রয়োগকারী একটি কলাবিদ্যা। এসব দিক বিবেচনায় কপির সংজ্ঞাটিকে একটি সন্তোষজনক সংজ্ঞা হিসেবে গণ্য করা যায়। আলোচনা শেষে বলা যায়, আই. এম. কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয় প্রকার স্বরূপ প্রকাশিত হওয়ায় তার সংজ্ঞাটি যথার্থ হিসেবে মত দেওয়া যায়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।