দৃশ্যকল্প-১ এর আলোকে যুক্তিবিদ্যার যে বিষয় নির্দেশিত হয়েছে তা মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর আলোকে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ এর বিষয়টি নির্দেশিত হয়েছে। প্রাচীনকাল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তিবিদ্যা বর্তমান রূপ ধারণ করেছে। যুক্তিবিদ্যার বিবর্তন অর্থাৎ উৎপত্তি ও ক্রমবিকাশকে চারটি যুগে বিভক্ত করা যায়। যথা— প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। প্রাচীন যুগে যুক্তিবিদ্যার বিকাশে পিথাগোরাস, সক্রেটিস, এরিস্টটল প্রমুখ যুক্তিবিদগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে প্রধানত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকেই নির্দেশ করে। দার্শনিক পরফিরি মধ্যযুগের যুক্তিবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মধ্যযুগের প্রভাবশালী মুসলিম দার্শনিক ও যুক্তিবিদগণ হলেন— আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ। আধুনিক যুগের প্রধান যুক্তিবিদগণ হলেন- লাইবনিজ, হেগেল, জে. এস. মিল প্রমুখ। লাইবনিজ সময় থেকেই সাবেকী যুক্তিবিদ্যা আধুনিক রূপ লাভ করে তার যৌক্তিক কোলন পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যা গাণিতিক আকার পায় এবং সাম্প্রতিক যুগের সূচনা হয় সাম্প্রতিক যুগের প্রধান যুক্তিবিদগণ হলেন— এস জেভর, সি এস পার্স, রাসেল, আই. এম. কপি প্রমুখ। দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার পরিবর্তন ও বিবর্তনের ইঙ্গিত রয়েছে। যা আড়াই হাজার বছর পরিবর্তন ও বিবর্তনের ভেতরে দিয়ে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ এর নির্দেশ করে যার পেছনে রয়েছে সুমহান ঐতিহ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর আলোকে যুক্তিবিদ্যার যে বিষয় নির্দেশিত হয়েছে তা মূল…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর