রায়হানের কথায় কোন যুক্তিবিদের মন্তব্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রায়হানের কথায় যুক্তিবিদ জে. এস. মিলের (১৮০৬-১৮৭৩) মন্তব্য প্রকাশ পেয়েছে। অভিজ্ঞতাবাদী দার্শনিক যুক্তিবিদ মিল যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলেন, “যুক্তিবিদ্যা হচ্ছে বোধশক্তির যেসব ক্রিয়াপদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান; জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ তাদের উভয়ের বিজ্ঞান।” অর্থাৎ তিনি যুক্তিবিদ্যাকে সঠিক নিয়ম-পদ্ধতি প্রণয়নের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞান অর্জনের একটি বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। আবার, এ তাত্ত্বিক জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের কলাকৌশলও শিক্ষা দেয় বলে অভিহিত করেছেন। উদ্দীপকের রায়হান তার অপর সহপাঠী সাথিকে বলে, 'আজকের পড়ায় স্যার যা বললেন তাতে মনে হচ্ছে, যুক্তিবিদ্যা না পড়লে জ্ঞানের জগতে প্রবেশের শুরুটাই যথার্থ হবে না এবং কীভাবে জ্ঞান-বিজ্ঞানের আলোচনা করতে হয় তাও আমরা জানতে পারবো না।' তার এ বক্তব্যেও যুক্তিবিদ মিলের মতকে সমর্থন করে। কারণ মিলের সংজ্ঞায় জ্ঞানের জগতে প্রবেশের শুরুটা যথার্থ করতে কিছু নিয়ম-নীতির বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। আবার, কীভাবে জ্ঞান-বিজ্ঞানের আলোচনা করতে হয় তার ব্যবহারিক দিকেরও উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের রায়হানের কথায় যুক্তিবিদ জে. এস. মিলের মন্তব্যই প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রায়হানের কথায় কোন যুক্তিবিদের মন্তব্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর