দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে সানইয়াদের বিভিন্ন তত্ত্ব শেখার মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি প্রকাশ পেয়েছে । কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকে বিজ্ঞান বলে। বিজ্ঞানের সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার পদ্ধতি সুশৃঙ্খল। বিজ্ঞান সুশৃঙ্খল আলোচনার মাধ্যমে সুসংবদ্ধ সিদ্ধান্ত প্রদান করে। আর সুসংবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে বিজ্ঞান কিছু সাধারণ নীতি বা নিয়ম নির্ধারণ করে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতি সুশৃঙ্খল। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। তাই এসব দিকের ভিত্তিতে যুক্তিবিদ্যাকেও বিজ্ঞান বলে অভিহিত করা যায়। উদ্দীপকের সানইয়াদ ডেন্টাল কলেজে অধ্যায়নকালে দাঁতের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও নিয়মাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করে। আর বিজ্ঞান যেহেতু নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে নির্দিষ্ট নিয়মাবলির ভিত্তিতে আলোচনা করে তাই নির্দিষ্ট নিয়মাবলির ভিত্তিতে বিজ্ঞান বিভিন্ন তত্ত্ব সম্পর্কে সুশৃঙ্খল আলোচনা করে । তাই সানইয়াদের বিভিন্ন তত্ত্ব শেখার মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য ব্যাখ্যা কর ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর