উদ্দীপকে উল্লেখিত মিমির মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মিমির মন্তব্যটি হলো 'যুক্তিবিদ্যা একটি আদি কলা ও সেরা বিজ্ঞান'। পাঠ্যবইয়ের আলোকে তার এ মন্তব্যটি যথার্থ। যুক্তিবিদ্যা হলো একইসাথে বিজ্ঞান ও কলা। প্রকৃতির কোনো বিভাগ সম্বন্ধে সুনির্দিষ্ট জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। যেমন- পদার্থবিজ্ঞান। আর কলাবিদ্যা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান পরিচালনা করতে হবে । শৈল্য চিকিৎসাবিদ্যা শেখায় কীভাবে অস্ত্রোপচার করতে হবে । যুক্তিবিদ্যাও বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি প্রণয়ন করে এবং কলা হিসেবে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের শিক্ষা দেয়। যেমনটি উদ্দীপকের মিমির মন্তব্যে যুক্তিবিদ্যার স্বরূপ তথা বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের মিমির বক্তব্য দ্বারা যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয়ই নির্দেশ করে যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যের পরিপূর্ণ প্রকাশ করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মিমির মন্তব্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর