উদ্দীপকে রাতুল ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে রাতুলের বক্তব্যটি বিজ্ঞান এবং মামুনের বক্তব্যটি কলাবিদ্যার সাথে সম্পর্কিত রাতুল একটি সুশৃঙ্খল বিষয়ের কথা বলেছেন যার ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মনীতি থাকবে। এ বিষয়টি বিজ্ঞানকে নির্দেশ করে। বিজ্ঞান হলো কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল নির্দিষ্ট রূপ। বিজ্ঞান বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগা । বিজ্ঞানের একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকে। এই বিষয়বস্তু বস্তুনিষ্ঠ অথবা আকারগতভাবে গবেষণা করা যায়। বিজ্ঞানের আলোচনার পদ্ধতি অত্যন্ত সুশৃঙ্খল। অপরদিকে, মামুনের বক্তব্য কলাবিদ্যাকে নির্দেশ করে। সে সোহানকে বলে, এমন বিষয় গ্রহণ করবে যা কর্মসম্পাদনের কলাকৌশল শিক্ষা দেয় এবং তা বিজ্ঞান থেকে প্রাপ্ত জ্ঞানের ওপর নির্ভরশীল। কলাবিদ্যা এমন একটা বিষয় যা জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করার রীতিনীতি শিক্ষা দেয়। কলাবিদ্যাকে কেউ কেউ দক্ষতা, পারদর্শিতা অর্থে গ্রহণ করেন। এক্ষেত্রে কলাবিদ্যা কোনোকিছু করার দক্ষতাকেই নির্দেশ করে। কলাবিদ্যাকে আবার কেউ কেউ কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশল হিসেবে গ্রহণ করে থাকে। বিজ্ঞান ও কলা তাদের নিজস্ব প্রকৃতি নিয়ে অবস্থান করে। তারপরও তাদের মধ্যে 'একটা সমন্বয় আছে। বিজ্ঞান যে জ্ঞানের নির্দেশ দেয় তার থেকে ধারণা নিয়ে তাকে বাস্তবে প্রয়োগ করা হলে সেটা কলাবিদ্যা হয় । পরিশেষে বলা যায়, উদ্দীপকে রাতুলের বক্তব্য বিজ্ঞানকে এবং মামুনের বক্তব্য কলাকে নির্দেশ করে। মামুন তার বক্তব্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করে, আমরা বিজ্ঞান থেকে প্রাপ্ত জ্ঞানকে কলাবিদ্যা হিসেবে বাস্তবে প্রয়োগ করতে পারি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাতুল ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর