উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তোমার পাঠ্যক্রমের কোন বিষয়কে নির্দেশ করছে? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পাঠ্যক্রমের যুক্তিবিদ্যা বিষয়কে নির্দেশ করেছে। কেননা যুক্তিবিদ্যায় বিভিন্ন দিক উদ্দীপকটিতে প্রতিফলিত হয়েছে। : যুক্তিবিদ্যা হলো যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। যে বিষয়ে পড়াশোনা করলে যুক্তি ও যুক্তির নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হলো সত্যকে অর্জন করা আর মিথ্যাকে বর্জন করা। যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। যুক্তিবিদ্যা সম্পর্কে মিল বলেন, "যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া ও মনন ক্রিয়ার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে।" এটি একদিকে আকারগত ও অন্যদিকে আদর্শনিষ্ঠ ৰিজ্ঞান। যে বিশিষ্ট নিয়মের মাধ্যমে আমাদের চিন্তা প্রক্রিয়া আবর্তিত হয় তাকেই বলে আকার। যুক্তিবিদ্যা এই আকার নিয়ে আলোচনা করে থাকে। আবার যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে বিধায় এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞানও বটে। কোনো একটি বিষয়কে যৌক্তিকভাবে চিন্তা করার যুক্তিবিদ্যা আমাদেরকে কতকগুলো নিয়ম বা নীতিমালা প্রচারে করে থাকে। এসব আমাদের বুদ্ধিভিত্তিকে শানিত করে এবং আমরা বৈধ ও অবৈধ যুক্তির মধ্যকার পার্থক্য নির্ণয় করতে পারি। এ ছাড়াও আমরা বাস্তবক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার পরিহার করতে পারি। উদ্দীপকের লাবনির বাবা লাবনির নির্বাচিত বিষয় হিসেবে বুদ্ধিবৃত্তিকে শানিত করে এবং যার ব্যবহারিক দিকও আছে এমন বিষয়ের কথা বলেছেন। আর এসব দিক যুক্তিবিদ্যার মধ্যে বিদ্যমান। অতএব উদ্দীপকে নির্দেশিত বিষয়টি আমার পাঠ্যক্রমের যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তোমার পাঠ্যক্রমের কোন বিষয়কে নির্দেশ করছে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর