দৃশ্যকল্প-১ এ নির্দেশিত যুক্তিবিদ্যার স্বরূপের বিষয়টির বিভিন্ন দিকের পর্যালোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার স্বরূপের বিজ্ঞান বিষয়টি নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যার স্বরূপের বিজ্ঞান বিষয়টির বিভিন্ন দিকের পর্যালোচনা করা হলো- বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞানের বিশেষ বা সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং সেই বিষয়বস্তুর আলোচনার পদ্ধতি হয় সুশৃঙ্খল। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতিও সুশৃঙ্খল। যুক্তিবিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। তাই যুক্তিবিদ্যার মাঝেও বিজ্ঞানের স্বরূপটি প্রকাশিত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ-ও একই বিষয় লক্ষণীয়। প্রশিক্ষক জাফর গ্রহ- নক্ষত্রের গতি বিধি সম্পর্কে শিক্ষার্থীদের সুশৃঙ্খল জ্ঞান প্রদান করেন। এগুলো যে নির্দিষ্ট নিয়মের আলোকে পরিচালিত হয় সে সম্পর্কেও শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করেন। এখানে নির্দিষ্ট নিয়ম ও সুশৃঙ্খল জ্ঞান বলতে বিজ্ঞান বা বিশেষ জ্ঞানকেই বোঝানো হয়েছে। আলোচনা শেষে বলা যায়, কোনো বিষয়ের নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি ও নিয়ম-কানুন বিজ্ঞানের বৈশিষ্ট্য। আর যুক্তিবিদ্যাও বৈধ যুক্তি প্রদানে সুনির্দিষ্ট সূত্র ও নিয়ম অনুসরণ করে। তাই যুক্তিবিদ্যায় বিজ্ঞানের স্বরূপটি বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত যুক্তিবিদ্যার স্বরূপের বিষয়টির বিভিন্ন দিক…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর