১৯৬৫ থেকে ১৯৯৪ পর্যন্ত সময়টি দিয়ে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের কোন যুগকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৬৫ থেকে ১৯৯৪ পর্যন্ত সময়টি দিয়ে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে (৮৭০- ১৬৪৬ খ্রিষ্টাব্দ) যুগকে নির্দেশ করছে। যুক্তিবিদ্যার আলোচনা প্রাচীনকাল থেকে শুরু করে সমকালীন যুগ পর্যন্ত বিভিন্ন ধারায় বিকশিত হয়েছে। যুক্তিবিদ্যার ইতিহাসে মধ্যযুগে বিভিন্ন মুসলিম মনীষী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মধ্যযুগে যুক্তিবিদ্যায় যেসব : মনীষী গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আল- কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, আল-গাযযালি ও ইবনে রুশদ। মধ্যযুগে যেসব দার্শনিক যুক্তিবিদ্যার ওপর সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের মধ্যে আল-ফারাবি ছিলেন প্রধান। তিনি সহানুমান, আরোহ অনুমান সংক্রান্ত আলোচনা, পদ ও বচনের ভাষাতাত্ত্বিক ও যৌক্তিক আলোচনা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন মৌলিক আলোচনা করেন। তবে ফারাবির চিন্তায় গ্রিক যুক্তিবিদ এরিস্টটলের প্রভাব ছিল। মধ্যযুগে আল- গাযযালি 'তাহফাতুল ফালাসিফা' গ্রন্থে দার্শনিকদের ভ্রান্তিগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে যুক্তি প্রদর্শন করেছেন তার দার্শনিক মূল্য অনেক। এছাড়া মধ্যযুগে ইবনে রুশদও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এভাবে মধ্যযুগের বিভিন্ন দার্শনিক যুক্তিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে যুক্তিবিদ্যাকে বিকশিত করেছেন। উদ্দীপকের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সময়টি দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে বোঝানো হয়েছে । কেননা, উদ্দীপকের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সময়টি বিদ্যালয়ের ক্রমবিকাশের দ্বিতীয় পর্যায়ে এসেছে। তাই বলা যায়, যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় দ্বিতীয় যুগটি হলো মধ্যযুগ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
১৯৬৫ থেকে ১৯৯৪ পর্যন্ত সময়টি দিয়ে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের কোন য…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর