উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয়ের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো ।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা যার পাঠের প্রয়োজনীয়তা অনেক । যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে, সত্য উদ্ঘাটনে এবং ভ্রান্তি নিরসনে সহায়তা করে। যুক্তিবিদ্যার দুটি দিক- বিজ্ঞান বিষয়ক ও কলা বিষয়ক। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নীতিসমূহ আবিষ্কার করে। পাশাপাশি কলাবিদ্যা হিসেবে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে যুক্তিবিদ্যা ঐ নীতিসমূহকে বাস্তবে প্রয়োগ করতে আমাদের সহায়তা করে । যেমন— শল্যচিকিৎসা বিদ্যা আমাদের সঠিকভাবে অস্ত্রোপচার করার নিয়ম কানুন ও কৌশল শিক্ষা দেয়। একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। অর্থাৎ যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে বচনের বৈধতার নিয়মসমূহ পরিচালনা করে থাকে। আমরা কীভাবে চিন্তা করলে সত্য প্রতিষ্ঠা করতে পারবো বা আমাদের কীভাবে চিন্তা করা উচিত তাই যুক্তিবিদ্যার আদর্শ। যুক্তিবিদ্যার অলোচ্য বিষয় আকারগত সত্যতার ওপর প্রতিষ্ঠিত। এটি তার আলোচ্য বিষয়ের আকার নিয়ে আলোচনা করে। সত্যতা লাভের ক্ষেত্রে সহায়ক কিছু নিয়ম যেমন— সহানুমান, কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকল্প, সম্ভাবনা ইত্যাদি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যেগুলো আমাদের সত্যতা লাভে সহায়তা করে থাকে। উদ্দীপকে তিন শিক্ষার্থী একটি বিষয়কে বিজ্ঞান, কলা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছে যা যুক্তিবিদ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। বাস্তব জীবনে সত্যতা অর্জন, ভ্রান্তি নিরসন ও সিদ্ধান্ত গ্রহণে যার প্রয়োজনীয়তা অপরিসীম । পরিশেষে বলা যায়, উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয় অর্থাৎ যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অনেক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয়ের প্রয়…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর