উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে আরাব ও মৃদুল বিতর্কটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে আরাব ও মৃদুল বিতর্কে পাঠ্যপুস্তকের যুক্তিবিদ্যার স্বরূপের বিষয় প্রতিফলিত হয়েছে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে এবং তাদের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে । অর্থাৎ, যেসব নিয়ম ও সূত্র অনুসরণ করে চিন্তা- পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়োগ করে প্রকৃত সত্যকে আবিষ্কার করা যায়, সেসব নিয়ম-কানুন সম্বন্ধে সুশৃঙ্খল জ্ঞানকে বলা হয় যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা, যুক্তিবিদ্যা যথার্থ যুক্তি পদ্ধতির নিয়ম-কানুন প্রণয়ন করে এবং সেগুলো সম্বন্ধে জ্ঞান দান করে। আবার, যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। কারণ, যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির যেসব নিয়ম-কানুন প্রণয়ন করে সেগুলোকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যার স্বরূপ অনুযায়ী যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলাবিদ্যা । উদ্দীপকের আরাব বলে, “যুক্তিবিদ্যা প্রকৃত পক্ষেই কলাবিদ্যা” । মৃদুল এর বিরোধিতা করে বলে, “যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান”। তাদের এরূপ আলোচনায় যুক্তিবিদ্যার স্বরূপ তথা বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে আরাব ও মৃদুল বিতর্কটি পাঠ্যপুস্তকের …
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর