শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় করো ।

উত্তর: উদ্দীপকের নির্দেশিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা । বিচারমূলক চিন্তাপদ্ধতিই হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম ও প্রধান আলোচ্য বিষয়। আর যুক্তিবিদ্যার বিষয়বস্তু এবং বিষয়বস্তুর আলোচনা পদ্ধতির ভিত্তিতেই যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারিত হয়ে থাকে। বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞান সাধারণত ২ প্রকার হয়ে থাকে। আকারগত ও বস্তুগত। সমকালীন যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে একটি আকারগত বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ তাদের মতে, যে বিশিষ্ট স্বভাবের রীতির মাধ্যমে আমাদের চিন্তন প্রক্রিয়া আবর্তিত হয় তাকেই বলে আকার। আর যুক্তিবিদ্যা চিন্তার এই আকার নিয়ে আলোচনা করে বলে তাকে আকারগত বিজ্ঞান বলা হয়ে থাকে। যুক্তিবিদ যোসেফ এর মতে, যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত বিজ্ঞান উভয়ই । কেননা যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে ঠিকই কিন্তু চিন্তার উপাদানকে বাদ দিয়ে নয়। চিন্তার আকারকে কোনোভাবেই তার উপাদান থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই যোসেফ যুক্তিবিদ্যাকে আকারগত ও বস্তুগত উভয় বিজ্ঞান বলাই শ্রেয় মনে করেন । উদ্দীপকে একাদশ শ্রেণির বিথি বললো, তার একটি বিষয় রয়েছে যেটি বিজ্ঞান ও কলা উভয়ই। ফিরোজ বললো, বিষয়টি শুধু বিজ্ঞান না বরং আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কণা বললো, এটি একটি চিন্তার বিজ্ঞান। অর্থাৎ তারা তিনজন যুক্তিবিদ্যার স্বরূপকে নির্দেশ করেছে । যার স্বরূপ ব্যাপক ও বিস্তৃত ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় করো ।

উদ্দীপক

একাদশ মানবিক শ্রেণির তিনজন শিক্ষার্থী তাদের পাঠ্যবইগুলো নিয়ে আলোচনা করছিল। বিথি বললো, আমাদের একটি বিষয় রয়েছে যা একইসঙ্গে একটি বিজ্ঞান এবং কলা। ফিরোজ বলল বিষয়টি শুধু বিজ্ঞান না বরং আদর্শনিষ্ঠ বিজ্ঞান । কণা বলল, এটি একটি চিন্তার বিজ্ঞান

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটল।

উত্তর

যুক্তিবিদ্যার বিষয়বস্তু বিজ্ঞানের মতো শৃঙ্খলাপূর্ণ ও বিধিবদ্ধ তাই একে বিজ্ঞান বলা হয়। জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান বলতে গেলে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই উপস্থিত থাকতে হবে। এগুলো হলো— প্রথমত, শাখাটির নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে এবং দ্বিতীয়ত, আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়ম-কানুন প্রণয়ন করতে হবে। দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার নির্দিষ্ট আলোচ্য বিষয় রয়েছে এবং বিষয়বস্তু ব্যাখ্যার জন্য নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। এ কারণে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের নির্দেশিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা । বিচারমূলক চিন্তাপদ্ধতিই হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম ও প্রধান আলোচ্য বিষয়। আর যুক্তিবিদ্যার বিষয়বস্তু এবং বিষয়বস্তুর আলোচনা পদ্ধতির ভিত্তিতেই যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারিত হয়ে থাকে। বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞান সাধারণত ২ প্রকার হয়ে থাকে। আকারগত ও বস্তুগত। সমকালীন যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে একটি আকারগত বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ তাদের মতে, যে বিশিষ্ট স্বভাবের রীতির মাধ্যমে আমাদের চিন্তন প্রক্রিয়া আবর্তিত হয় তাকেই বলে আকার। আর যুক্তিবিদ্যা চিন্তার এই আকার নিয়ে আলোচনা করে বলে তাকে আকারগত বিজ্ঞান বলা হয়ে থাকে। যুক্তিবিদ যোসেফ এর মতে, যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত বিজ্ঞান উভয়ই । কেননা যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে ঠিকই কিন্তু চিন্তার উপাদানকে বাদ দিয়ে নয়। চিন্তার আকারকে কোনোভাবেই তার উপাদান থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই যোসেফ যুক্তিবিদ্যাকে আকারগত ও বস্তুগত উভয় বিজ্ঞান বলাই শ্রেয় মনে করেন । উদ্দীপকে একাদশ শ্রেণির বিথি বললো, তার একটি বিষয় রয়েছে যেটি বিজ্ঞান ও কলা উভয়ই। ফিরোজ বললো, বিষয়টি শুধু বিজ্ঞান না বরং আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কণা বললো, এটি একটি চিন্তার বিজ্ঞান। অর্থাৎ তারা তিনজন যুক্তিবিদ্যার স্বরূপকে নির্দেশ করেছে । যার স্বরূপ ব্যাপক ও বিস্তৃত ।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা যার পাঠের প্রয়োজনীয়তা অনেক । যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে, সত্য উদ্ঘাটনে এবং ভ্রান্তি নিরসনে সহায়তা করে। যুক্তিবিদ্যার দুটি দিক- বিজ্ঞান বিষয়ক ও কলা বিষয়ক। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নীতিসমূহ আবিষ্কার করে। পাশাপাশি কলাবিদ্যা হিসেবে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে যুক্তিবিদ্যা ঐ নীতিসমূহকে বাস্তবে প্রয়োগ করতে আমাদের সহায়তা করে । যেমন— শল্যচিকিৎসা বিদ্যা আমাদের সঠিকভাবে অস্ত্রোপচার করার নিয়ম কানুন ও কৌশল শিক্ষা দেয়। একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। অর্থাৎ যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে বচনের বৈধতার নিয়মসমূহ পরিচালনা করে থাকে। আমরা কীভাবে চিন্তা করলে সত্য প্রতিষ্ঠা করতে পারবো বা আমাদের কীভাবে চিন্তা করা উচিত তাই যুক্তিবিদ্যার আদর্শ। যুক্তিবিদ্যার অলোচ্য বিষয় আকারগত সত্যতার ওপর প্রতিষ্ঠিত। এটি তার আলোচ্য বিষয়ের আকার নিয়ে আলোচনা করে। সত্যতা লাভের ক্ষেত্রে সহায়ক কিছু নিয়ম যেমন— সহানুমান, কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকল্প, সম্ভাবনা ইত্যাদি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যেগুলো আমাদের সত্যতা লাভে সহায়তা করে থাকে। উদ্দীপকে তিন শিক্ষার্থী একটি বিষয়কে বিজ্ঞান, কলা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছে যা যুক্তিবিদ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। বাস্তব জীবনে সত্যতা অর্জন, ভ্রান্তি নিরসন ও সিদ্ধান্ত গ্রহণে যার প্রয়োজনীয়তা অপরিসীম । পরিশেষে বলা যায়, উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয় অর্থাৎ যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অনেক।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।