শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে দুটি দিকের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যার যে দুটি দিকের ইঙ্গিত রয়েছে তা হলো বিজ্ঞান ও কলা। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যার মাধ্যমে বিজ্ঞান ও কলা উভয় দিকই বিদ্যমান রয়েছে।কতিপয় যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এদের মধ্যে যুক্তিবিদ হ্যামিলটন, টমসন অন্যতম। যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই যুক্তিবিদ্যার কাজ। যুক্তিবিদ্যার কাজ হলো যথার্থ যুক্তিপদ্ধতির নিয়মকানুন সম্বন্ধে জ্ঞান দান করা। তাই যুক্তিবিদ্যা বিজ্ঞান। আবার, কতিপয় যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। তাদের মধ্যে যুক্তিবিদ আলড্রিচ অন্যতম। তিনি ব্যবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। কেননা, কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা।পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা যেমন নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে, তেমনিভাবে এই নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে দুটি দিকের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

লাবনির বাবা এইচএসসি অধ্যয়নকালে তার একটি বিষয় ছিল যা তাকে খুবই আনন্দ দিত। কারণ প্রকৃত অর্থে সৃজনশীল বলতে যা বোঝায় তিনি এ বিষয়টি পড়ে তা পেয়েছেন। তিনি চান, লাবনিও উচ্চ মাধ্যমিকে বিষয়টি পড়ুক। বিষয়টি বুদ্ধিবৃত্তিকে যেমন শানিত করে, তেমনি এর ব্যবহারিক দিকও রয়েছে।

Dhaka · 2024

উত্তর

যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল।

উত্তর

যুক্তিবিদ অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কেননা যথার্থ চিন্তাই সঠিক জ্ঞান লাভের সহায়ক। তাই যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় হলো 'চিন্তা'। তবে যে কোনো চিন্তা নয়, শুধু যে চিন্তা সুসংবদ্ধ ও সুসংহত এবং যে চিন্তা অনুসরণ করে আমরা জ্ঞানের সঠিক সিদ্ধান্তে পৌছাতে পারি, সেই চিন্তাই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হচ্ছে অনুমানমূলক চিন্তা। এ চিন্তা শুধু জ্ঞানের মাধ্যমেই সংঘটিত হয়। এজন্যই চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পাঠ্যক্রমের যুক্তিবিদ্যা বিষয়কে নির্দেশ করেছে। কেননা যুক্তিবিদ্যায় বিভিন্ন দিক উদ্দীপকটিতে প্রতিফলিত হয়েছে। : যুক্তিবিদ্যা হলো যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। যে বিষয়ে পড়াশোনা করলে যুক্তি ও যুক্তির নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হলো সত্যকে অর্জন করা আর মিথ্যাকে বর্জন করা। যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। যুক্তিবিদ্যা সম্পর্কে মিল বলেন, "যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া ও মনন ক্রিয়ার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে।" এটি একদিকে আকারগত ও অন্যদিকে আদর্শনিষ্ঠ ৰিজ্ঞান। যে বিশিষ্ট নিয়মের মাধ্যমে আমাদের চিন্তা প্রক্রিয়া আবর্তিত হয় তাকেই বলে আকার। যুক্তিবিদ্যা এই আকার নিয়ে আলোচনা করে থাকে। আবার যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে বিধায় এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞানও বটে। কোনো একটি বিষয়কে যৌক্তিকভাবে চিন্তা করার যুক্তিবিদ্যা আমাদেরকে কতকগুলো নিয়ম বা নীতিমালা প্রচারে করে থাকে। এসব আমাদের বুদ্ধিভিত্তিকে শানিত করে এবং আমরা বৈধ ও অবৈধ যুক্তির মধ্যকার পার্থক্য নির্ণয় করতে পারি। এ ছাড়াও আমরা বাস্তবক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার পরিহার করতে পারি। উদ্দীপকের লাবনির বাবা লাবনির নির্বাচিত বিষয় হিসেবে বুদ্ধিবৃত্তিকে শানিত করে এবং যার ব্যবহারিক দিকও আছে এমন বিষয়ের কথা বলেছেন। আর এসব দিক যুক্তিবিদ্যার মধ্যে বিদ্যমান। অতএব উদ্দীপকে নির্দেশিত বিষয়টি আমার পাঠ্যক্রমের যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে

উত্তর

উদ্দীপকে যুক্তিবিদ্যার যে দুটি দিকের ইঙ্গিত রয়েছে তা হলো বিজ্ঞান ও কলা। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যার মাধ্যমে বিজ্ঞান ও কলা উভয় দিকই বিদ্যমান রয়েছে।কতিপয় যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এদের মধ্যে যুক্তিবিদ হ্যামিলটন, টমসন অন্যতম। যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই যুক্তিবিদ্যার কাজ। যুক্তিবিদ্যার কাজ হলো যথার্থ যুক্তিপদ্ধতির নিয়মকানুন সম্বন্ধে জ্ঞান দান করা। তাই যুক্তিবিদ্যা বিজ্ঞান। আবার, কতিপয় যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। তাদের মধ্যে যুক্তিবিদ আলড্রিচ অন্যতম। তিনি ব্যবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। কেননা, কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা।পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা যেমন নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে, তেমনিভাবে এই নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।