দৃশ্যকল্প-১ এ মোহনের পঠিত বিষয় কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মোহনের পঠিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। এখানে যুক্তিবিদ্যার আদর্শের দিকটি ফুটে উঠেছে। আরও স্পষ্ট করে বললে, যুক্তিবিদ্যা যে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান সেই দিকটিই ফুটে উঠেছে।কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ যে বিজ্ঞানের কাজ তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। আর যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। অবৈধ ন্যায় বা যুক্তি থেকে বৈধ ন্যায় বা যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার কাজ হলো কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করা। যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যেহেতু সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে, তাই সত্যকে আদর্শ ধরে আমরা সুনিশ্চিত, নির্ভুল ও সুশৃঙ্খল জ্ঞান লাভ করতে পারি। অতএব, দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞানের দিকটিই ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মোহনের পঠিত বিষয় কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর