ফাইজার সেলাই প্রশিক্ষণের বিষয়টি যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফাইজার প্রশিক্ষণ-পরবর্তী কর্মকান্ডে যুক্তিবিদ্যার স্বরূপের কলাবিদ্যার দিক ফুটে উঠেছে । নিচে তা বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যা হলো যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। কলাবিদ্যা বলতে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। যুক্তিবিদ্যার মধ্যেও কলাবিদ্যার দিক বিদ্যমান রয়েছে। যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তির কিছু নমুনা। প্রদান করে। আবার, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। এসব বৈধ যুক্তির নমুনা ও নিয়মকানুন বাস্তবে প্রয়োগযোগ্য। অর্থাৎ, যুক্তি নমুনা ও নিয়ম বাস্তবে প্রয়োগ করে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা যায়।তেমনি উদ্দীপকের ফাইজা যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণের মাধ্যমে সেলাইয়ের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পোশাক তৈরির কারখানা স্থাপন করেছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এমন উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে কলাবিদ্যার দিকটি নির্দেশিত হয়েছে।তাই যুক্তিবিদ্যার স্বরূপের দিক থেকে বিবেচনা করলে এর মাধ্যমে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিক ফুটে উঠেছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ফাইজার সেলাই প্রশিক্ষণের বিষয়টি যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর