দৃশ্যকল্প-১-এ চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ চিহ্নিত শব্দগুলো জাত্যর্থক ও অজাত্যর্থক পদ। নিচে পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা করা হলো-শব্দ দিয়ে পদ গঠিত হয়। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে পদকে জাত্যর্থের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। যার মধ্যে একটি হলো জাত্যর্থক পদ। যে পদের কেবল ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে। এসব পদের উভয় দিক বিদ্যমান থাকে। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর চিহ্নিত মানুষ শব্দটি জাত্যর্থক পদ। কেননা মানুষ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে। তাই এটি একটি জাতার্থক পদ। আর যে পদের কেবল ব্যার্থ বা জাত্যর্থ আছে তাকে অজাত্যর্থক পদ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর পরাণ সরকার পদটির কেবল ব্যক্তার্থ আছে। আর মমতায় শব্দটির কেবল জাত্যর্থ আছে। তাই পদটি একটি অজাত্যর্থক পদ। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এর চিহ্নিত শব্দগুলো দ্বারা জাত্যর্থক ও অজাত্যর্থক পদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব্য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর