ব্যাপ্যতার দৃষ্টিকোণ থেকে চিত্র-২ ও চিত্র-৩-এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ইঙ্গিত অনুসারে চিত্র-২ এ বিশেষ নঞর্থক বা O যুক্তিবাক্য এবং চিত্র-৩ এ বিশেষ সদর্থক বা। যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে।। যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদকে আংশিকভাবে স্বীকার করে। যেমন- কিছু মানুষ হয় সৎ। এখানে উদ্দেশ্য 'মানুষ' পদকে বিধেয় 'সৎ' পদটি আংশিকভাবে স্বীকার করেছে। আবার O যুক্তিবাক্য বা বিশেষ নর্থক বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদকে আংশিকভাবে অস্বীকার করে। যেমন- কিছু মানুষ নয় লম্বা। এখানে, উদ্দেশ্য 'মানুষ' পদকে বিধেয় 'লম্বা' পদটি আংশিকভাবে অস্বীকার করেছে। ব্যাপ্যতার নিয়মানুসারে, বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। আবার সদর্থক বাক্যের বিধেয় পদ অব্যাপ্য হলেও নঞর্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। সেদিক বিবেচনায় I বা বিশেষ সদর্থক বাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য যা উদ্দীপকের চিত্র-৩ এর শূন্য পাত্র দিয়ে বোঝানো হয়েছে। অপরদিকে বিশেষ নঞর্থক বা O বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য হলেও বিধেয় ব্যাপ্য যা উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে। সুতরাং দেখা যায়, বিশেষ সদর্থক বা। বাক্য এবং বিশেষ নঞর্থক বা O বাক্য পরিমাণগত দিক দিয়ে এক হলেও গুণগত দিক দিয়ে এরা আলাদা। আর ব্যাপ্যতার দিক থেকে। বাক্যের উভয় পদ অব্যাপ্য কিন্তু O বাক্যের বিধেয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যাপ্যতার দৃষ্টিকোণ থেকে চিত্র-২ ও চিত্র-৩-এর পার্থক্য বিশ্লেষণ কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর