ছক-১ ও ছক-২ দ্বারা যে যুক্তিবাক্য গঠন করা সম্ভব তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ দ্বারা বিশেষ নঞর্থক এবং ছক-২ দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্য গঠন করা সম্ভব। ব্যাখ্যা করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ। আর গুণের দিক থেকে নঞর্থক। উদ্দীপকের, ছক-১ এর শব্দগুলো হলো- মাংসাশী নয় কিছু পশু। এই শব্দগুলোকে যুক্তিবাক্যের আকারে সাজালে কিছু পশু নয় মাংসাশী। এখানে যুক্তিবাক্যটির বিধেয় পদ মাংসাশী উদ্দেশ্য পদ পশু এর আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই ছক-১ দ্বারা গঠিত যুক্তিবাক্যের মাধ্যমে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।আবার যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের ছক-২-এর শব্দগুলো হলো- কারিগর সাংসদ সকল আইনের হয়। এই শব্দগুলোকে যুক্তিবাক্যের আকারে সাজালে- সকল সাংসদ হয় আইনের কারিগর। এই যুক্তিবাক্যটি পাওয়া যায়। এখানে গঠিত যুক্তিবাক্যটির বিধেয় পদ আইনের কারিগর উদ্দেশ্য পদ সাংসদ এর সমগ্র ব্যক্তর্থকে স্বীকার করেছে। তাই ছক-২ দ্বারা গঠিত যুক্তিবাক্যের মাধ্যমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ দ্বারা যে যুক্তিবাক্য গঠন করা সম্ভব তা ব্যাখ্যা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর