দৃশ্যকল্প-২-এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্কের ইঙ্গিত হয়েছে। এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। বিশ্লেষণ করা হলো-কোনো একটি পদের দুটি দিক থাকে। যথা- ব্যক্ত্যর্থের দিক ও জাত্যর্থের দিক। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। আর কোনো একটি পদ যে অপরিহার্য ও আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ওই পদের জাত্যর্থ বলে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ গভীরভাবে সম্পর্কিত। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়, তখন পদটির জাত্যর্থ হ্রাস পায়। আবার যখন কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন পদটির ব্যক্ত্যর্থ হ্রাস পায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ জাত্যর্থ যখন 'সততা + শিক্ষা + সমাজসেবা' তখন ব্যক্তার্থ ১০০। ব্যক্তার্থ বেড়ে ৫০০ হলে জাত্যর্থ কমে কেবল শিক্ষা+ সমাজসেবা হয়। একইভাবে জাত্যর্থ বেড়ে 'সততা + শিক্ষা+ সমাজসেবা' হলে ব্যক্ত্যর্থ কমে ৫০০ থেকে ১০০ হয়। এভাবেই পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি হয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির বিষয়টি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর