চিত্র-১ কোন যুক্তিবাক্য নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত চিত্র-১ এ A যুক্তিবাক্য বা সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে। গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে যুক্তিবাক্যের চারটি শ্রেণিকরণ করা হয়। এর মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা বাক্য। যে বাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকৃত হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- সব মানুষ হয় মরণশীল। এখানে বিধেয় 'মরণশীল' পদটি উদ্দেশ্য 'মানুষ' পদকে সার্বিকভাবে স্বীকার করে নেয় বলে এটি সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়মানুসারে A বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য হয়। উদ্দীপকে শূন্য পাত্রকে অব্যাপ্য, পূর্ণ পাত্রকে ব্যাপ্য এবং 'ক' চিহ্নিত পাত্রকে উদ্দেশ্য ও 'খ' চিহ্নিত পাত্রকে বিধেয় দেখানো হয়েছে। এখানে চিত্র-১ এ দেখা যায়, 'ক' চিহ্নিত পাত্র পূর্ণ অর্থাৎ, উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং 'খ' চিহ্নিত পাত্র শূন্য অর্থাৎ বিধেয় পদ অব্যাপ্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য তা 'A [গণিত] যুক্তিবাক্য বা সার্বিক সদর্থক বাক্যকেই নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ কোন যুক্তিবাক্য নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর