দৃশ্যকল্প-১-এ যুক্তিবিদ্যার স্বরূপের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার স্বরূপের বিজ্ঞানের দিকটি প্রতিফলিত হয়েছে।ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের বিদ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ আসাদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কলা গাছ থেকে সুতা তৈরির প্রশিক্ষণ নিয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছে। তাই এর মাধ্যমে বিজ্ঞানের দিক নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে এর মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক নির্দেশিত হয়েছে। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং আকারগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য পদ্ধতি সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ। বিজ্ঞান সাধারণত নীতি প্রণয়ন করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। যুক্তিবিদ্যাও তেমনি বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। এসব দিক বিবেচনা করে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়। তাই বলা যায় যে , যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ যুক্তিবিদ্যার স্বরূপের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর