শেয়ারFacebookWhatsApp

দৃশ্য-১ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?

উত্তর: দৃশ্য-১-এ আমার পাঠ্য যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। তাই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যাকে বিভিন্ন দিক থেকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। তবে আধুনিককালে যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের বিদ্যা হিসেবে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্যকরণের ক্ষেত্রে কতকগুলো বিষয় জড়িত থাকে। ভাষার মাধ্যমে যুক্তিকে প্রকাশ করতে হয়। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার জন্য কোন কোন নিয়ম কীভাবে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে চিন্তা করতে হয়। তেমনি উদ্দীপকের দৃশ্য-১-এ ভাষা, চিন্তা, বৈধতা বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এ বিষয়গুলো যুক্তিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্য-১ দ্বারা আমার পাঠ্য যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্য-১ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?

উদ্দীপক

দৃশ্য-১ : ভাষা, চিন্তা, দেখতেদৃশ্য-২: জ্ঞান, দক্ষতা ও প্রয়োগ

Dhaka · 2023

উত্তর

Logic শব্দের অর্থ চিন্তা বা ভাষা।

উত্তর

দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যা বিভিন্ন দিক থেকে আমাদের সহায়তা করে। যুক্তিবিদ্যার বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জ্ঞান আমাদের বাস্তবজীবনে ভুল যুক্তি প্রয়োগরোধে সহায়তা করে। ভুল যুক্তি প্রদানের মাধ্যমে আমাদের জীবনে অনেক সমস্যা হয়ে থাকে। বৈধ যুক্তি প্রদানের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞানলাভ করতে পারি। যুক্তিবিদ্যা আমাদের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে সাহায্য করে। যুক্তিবিদ্যা এক প্রকার মানসিক ব্যায়াম। এ ব্যায়াম মানুষকে শুদ্ধ চিন্তার অভ্যাস গঠনে বিশেষভাবে সহায়তা করে। অতএব বলা যায়, আমাদের দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

উত্তর

দৃশ্য-১-এ আমার পাঠ্য যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। তাই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যাকে বিভিন্ন দিক থেকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। তবে আধুনিককালে যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের বিদ্যা হিসেবে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্যকরণের ক্ষেত্রে কতকগুলো বিষয় জড়িত থাকে। ভাষার মাধ্যমে যুক্তিকে প্রকাশ করতে হয়। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার জন্য কোন কোন নিয়ম কীভাবে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে চিন্তা করতে হয়। তেমনি উদ্দীপকের দৃশ্য-১-এ ভাষা, চিন্তা, বৈধতা বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এ বিষয়গুলো যুক্তিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্য-১ দ্বারা আমার পাঠ্য যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে।

উত্তর

দৃশ্য-২ এ যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলাবিদ্যার দিক নির্দেশ করে। আর যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই।নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের দৃশ্য-২ এ জ্ঞান, দক্ষতা ও প্রয়োগ, বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এখানে জ্ঞান বলতে সুশৃঙ্খল ও বিধিবদ্ধ জ্ঞানকে বোঝায়, যেটি যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে। আর দক্ষতা ও প্রয়োগ বলতে যুক্তিবিদ্যার বিষয়গুলোকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার বিষয়টি বোঝায়, যা যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিককে নির্দেশ করে। যুক্তিবিদ্যা বিজ্ঞান এ কারণে যে, অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং আকারগতভাবে যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে আলোচনা করতে পারে। যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতি সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ। অপরদিকে যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তির কিছু নমুনা প্রদান করে। এছাড়া বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ের জন্য কিছু নিয়মকানুন শিক্ষা দেয়। এসব যুক্তির নমুনা ও নিয়মকানুন বাস্তবে প্রয়োগযোগ্য। তাই এদিক থেকে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। তাই বলা যায় যে, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।