উদ্দীপকে আবিরের বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আবিরের বক্তব্যে যুক্তিবিদ্যার তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান স্বরূপ দুটি প্রকাশ পেয়েছে।নিচে তা পাঠ্যবইয়ের আলোকে প্রকাশ করা হলো-উদ্দীপকে বলা হয়েছে আবির বলল, "যুক্তিবিদ্যার রয়েছে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক।" তত্ত্বমূলক বিজ্ঞান প্রকৃতির কোনো নির্দিষ্ট বিষয় ও সেই বিষয়কে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে, আর ব্যবহারিক বিজ্ঞান সেই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে দেখায়। যুক্তিবিদ্যা একাধারে একটি তত্ত্বমূলক ও ব্যবহারিক বিজ্ঞান। তত্ত্বমূলক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা তার প্রধান আলোচ্য বিষয় অনুমান বা যুক্তিপদ্ধতির কতকগুলো নিয়ম প্রণয়ন করে এবং সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে। ব্যবহারিক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করে সত্যতাকে অর্জন করতে সহায়তা করে।তাই বলা যায় যে, উদ্দীপকে আবিরের বক্তব্যে যুক্তিবিদ্যার তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান স্বরূপ দুটি প্রকাশ পেয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আবিরের বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর