উদ্দীপকে তারেকের বক্তব্যে যুক্তিবিদ্যার কোন স্বরূপটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তারেকের বক্তব্যে যুক্তিবিদ্যার বিজ্ঞান স্বরূপটি প্রকাশ পেয়েছে। নিচে তা ব্যাখয়া করা হলো-প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান হতে গেলেতার দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। এক, সেই শাখার নির্দিষ্ট ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে। দুই, আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মকানুন প্রণয়ন করতে হবে। এ দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার কিছু নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, যেমন- অনুমান ও তার সহায়ক প্রক্রিয়াসমূহ এবং এসব আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য যুক্তিবিদ্যা নিজস্বভাবে কিছু নিয়মকানুন প্রণয়ন করেছে।তেমনি উদ্দীপকের তারেক বলে, "যুক্তিবিদ্যা আমাদের অনুমানের নিয়মগুলো শিক্ষা দেয়, এটি যথাযথ ও সুশৃঙ্খল আলোচনা করে।তাই বলা যায় যে, অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তারেকের বক্তব্যে যুক্তিবিদ্যার কোন স্বরূপটি প্রকাশ পেয়েছে?…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর