দৃশ্যকল্প-২-এর বিষয়টি যুক্তিবিদ্যার স্বরূপের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর বিষয়টি যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ । কলাবিদ্যা বলতে বুঝায় কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশল। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল বলেন, কলাবিদ্যা হলো এমন কোনো বিষয় যা দিয়ে কোনো ব্যক্তি কোনো বিষয়ের পরিবর্তন ঘটাতে পারেন। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির মাধ্যমে কিছু নিয়মকানুন শিক্ষা দেয়। এসব নিয়মের জ্ঞান বাস্তবে প্রয়োগ করা যায়। যা উদ্দীপকের কলাবিদ্যার সাথে মিলে যায়। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে সানজিদা আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে এসে বিরল প্রজাতির গাছগুলো থেকে টিস্যু কালচার পদ্ধতিতে প্রচুর গাছ উৎপাদন করছে। অর্থাৎ সানজিদা তার বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করছে। যা কলা বিদ্যার মধ্যে পরে। তাই বলা যায় সানজিদার কাজটি কলাবিদ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এর বিষয়টি যুক্তিবিদ্যার স্বরূপের কোন দিকটির সাথে সাদৃশ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর