ছক-৩ ও ছক-৪ দ্বারা যেসব যুক্তিবাক্য গঠন করা সম্ভব গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-৩ দ্বারা সার্বিক নঞর্থক এবং ছক-৪ দ্বারা বিশেষ সদর্থক যুক্তিবাক্য পাওয়া সম্ভব।নিচে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে তা বিশ্লেষণ করা হলো- গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাকোর বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যস্তার্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের ছক- ৩ এর শব্দগুলোকে যুক্তিবাক্যের আকারে সাজালে কোনো দুর্নীতিবাজ নয় দেশ প্রেমিক। এই যুক্তিবাক্যটি পাওয়া যায়। এখানে যুক্তিবাক্যটির বিধেয় পদ দেশপ্রেমিক উদ্দেশ্য পদ দুর্নীতিবাজ এর সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই ছক-২ দ্বারা গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আবার, গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের ছক-৪ এর শব্দগুলোকে যুক্তিবাক্যের আকারে সাজালে- কিছু কৃষক হয় প্রযুক্তি নির্ভর এই যুক্তিবাক্য পাওয়া যায়। এখানে যুক্তিবাক্যের বিধেয় পদটি প্রযুক্তিনির্ভর উদ্দেশ্য পদ কৃষক এর আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই ছক-৪ দ্বারা গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী বিশেষ সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-৩ ও ছক-৪ দ্বারা যেসব যুক্তিবাক্য গঠন করা সম্ভব গুণ ও পরিমাণের যৌ…
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর